ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগের দলীয় অফিস খুলতে গিয়ে ৫ নেতা-কর্মী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
আওয়ামী লীগের দলীয় অফিস খুলতে গিয়ে ৫ নেতা-কর্মী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে অভিযান চালিয়ে ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্বতীপুর মডেল থানা-এর অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আটক ব্যক্তিরা হলেন—আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, গৌরাঙ্গ রায়, মোজাম্মেল হক ও বাবলু সরকার।

পুলিশ জানায়, দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন