ঢাকা | বঙ্গাব্দ

কোতোয়ালীতে ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ ছাত্রলীগ-যুবলীগের ৮ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
কোতোয়ালীতে ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ ছাত্রলীগ-যুবলীগের ৮ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: Collected
ad728

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে ভোরে ঝটিকা মিছিল করার সময় ব্যানারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টায় কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করার সময় কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন সদস্যকে ব্যানারসহ গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ভোরে রাইফেল ক্লাবের সামনে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল শুরু করলে পুলিশ দ্রুত উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন সদস্যকে ব্যানারসহ গ্রেফতার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. তুষার (২০), আব্দুল্লাহ আল নোমান (২০), মো. রাকিব (১৯), ইব্রাহীম হোসেন বাবু (২২), মো. শরীফ হোসেন মুন্না (২০), সৈয়দ হামিদ মিয়াজী (২২), মো. মাসুদুর রহমান (২৪) ও মো. রিয়াজ হোসেন (২০)।

এরা সকলে হাটহাজারি, কর্ণফুলী, পাহাড়তলী, সাতকানিয়া ও বাকলিয়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ওসি আফতাব উদ্দিন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড